ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গণবিজ্ঞপ্তি: রমজান ও ঈদকে সামনে রেখে ৮ নির্দেশনা জারি

ডেস্ক রিপোর্ট: সিলেট, ২৩ ফেব্রুয়ারি ২০২৬:
  • আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রোববার (২১ ফেব্রুয়ারি) এসএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৯ এর ২৯, ৩২ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এই নির্দেশনাগুলো জারি করেছেন।

নির্দেশনাসমূহ:

১. পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে ২১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ঈদুল ফিতর পর্যন্ত তৈরি পোশাক ও বিপণিবিতানসমূহের দোকান বন্ধ রাখার পূর্বনির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হয়েছে।

২. নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনে ফুটপাত ও হকারমুক্ত রাখতে হবে। কোনো মার্কেট বা দোকানের সামনে হকারের উপস্থিতি পাওয়া গেলে সংশ্লিষ্ট হকার ও দোকান মালিক উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে পুলিশ কল সেন্টার ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

৪. নগদ টাকা বহনের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তার জন্য ‘জিনিয়া অ্যাপ’ ব্যবহার অথবা একই কল সেন্টার নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

৫. ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

৬. মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

৭. দলবদ্ধভাবে চলাচল করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
৮. স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গণবিজ্ঞপ্তি: রমজান ও ঈদকে সামনে রেখে ৮ নির্দেশনা জারি

আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬