ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

সিলেট চেম্বারে “ফাস্ট ফুড ও বেকারী পণ্য তৈরী” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৩৮৯ বার পড়া হয়েছে

এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে “ফাস্ট ফুড ও বেকারী পণ্য তৈরী” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ০৩ মার্চ ২০২৪ইং তারিখে চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) জুলিয়া জেসমিন মিলি।

প্রধান অতিথির বক্তব্যে বিডা’র পরিচালক বলেন, সিলেট চেম্বার অব কমার্স ও এসএমই ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা তৈরী ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য্য। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ও সময়ানুবর্তিতাও শেখানো যায়।

তিনি বলেন, কর্ম ও ব্যবসা যেকোন ক্ষেত্রে সফল হওয়ার জন্য শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা একান্ত জরুরী। তিনি প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ গ্রহণ করে তা স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগানোর আহবান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, বাংলাদেশ থেকে হিমায়িত ফাস্টফুড এখন বিদেশে রপ্তানি হয়। বিদেশে বাংলাদেশে তৈরী ফাস্টফুডের চাহিদা দিন দিন বাড়ছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এসএমই উদ্যোক্তাগণ লাভবান হতে পারেন।

তিনি সিলেট চেম্বারে “ফাস্ট ফুড ও বেকারী পণ্য তৈরী” বিষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

সভায় আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক আফরোজা নাজনীন সুমি। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল ও আজিজুর রহিম খান মিজান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেট চেম্বারে “ফাস্ট ফুড ও বেকারী পণ্য তৈরী” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপডেট সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪