ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২৫৬ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ৪ জন আটক

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বার হাজার দুইশত আটাশি কেজি ভারতীয় পেঁয়াজ যার মূল্য আনুমানিক ১২,২৮,৮০০/- টাকা, একটি কার্ভাড ভ্যানসহ ৪ জন চোরাকারবারী গ্রেফতার হয়েছে।

গতকাল ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম, দাসপাড়ার মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট- জাফলং মহাসড়কে অভিযান পরিচালনা করে ২৫৬ বস্তা ভারতীয় পেঁয়াজ আটক করে।

এসময় ৪ জন চোরাকারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরা হলো: মো: খায়রুজ্জামান @ শাপলা(৩০) চালক, নাইম আহমদ (২০), মো: আশিকুর রহমান (২৮), মো: সাগর ইকবাল (২০)।

এসএমপি’র মিডিয়া বিভাগের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম ডিবি পুলিশের অভিযান নিশ্চিত করে বলেন, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ০৫, তারিখ-০২.০২.২০২৪খ্রি. ধারা- The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25 (D)।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২৫৬ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ৪ জন আটক

আপডেট সময় : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪