ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ৫ টি ট্রাক ও ৯ জন চোরাকারবারী আটক

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১১:০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশের টিম ১ ও টিম ২ এর যৌথ অভিযানে এক হাজার চারশত আটান্ন বস্তা চিনি এবং এগুলো বহনকারী ৫টি ট্রাক আটক করে। এসময় চোরাকারবারের সাথে জড়িত থাকার দায়ে ৯ জনকে আটক করা হয়। আটককৃত চিনির আনুমানিক মূল্য সাতাশি লক্ষ আটচল্লিশ হাজার টাকা।

সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিক-নির্দেশনায় গতকাল ৩১ মে’২৪ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের টিম-১ ও টিম -২ এর যৌথ অভিযানে শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর সুরমা গেইট টু শ্রীরামপুর বাইপাস সড়কস্থ হযরত শাহপরাণ (রহ.) সেতুর উত্তরাংশ থেকে ৫টি ট্রাক ১৪৫৮ বস্তা চিনি সহ আটক করে। এসময় চোরাকারবারের জড়িত থাকার দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। এরা হলো: মৃত সাইদুর রহমানের ছেলে মো.ওবাইদুর রহমান (৩৫), মো. ছহুবুল আলীর ছেলে মো.শাওন আলী (৩০), মো.আব্দুল রশিদের ছেলে মো.রফিকুল ইসলাম (৩৩), সেন্টু আলীর ছেলে মো.জুয়েল (৪৫), মো.মফিজ মন্ডলের ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৩), মো.ওয়াজ আলীর ছেলে মো.সাগর হোসেন (৩২), মৃত মাছুম আলীর ছেলে মো.সুজন আলী (২৮), আব্দুল কাদের জিলানীর ছেলে মো.মামরোজ আলী (২২) ও মো.টুটুল আলীর ছেলে মো.মারুফ আলী (২০)। এদের মধ্যে ৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ আর বাকি ৩ জনের বাড়ি রাজশাহীতে।

সূত্র আরও জানায়, গ্রেফতারকালে আসামীদের হেফাজত হতে ১৪৫৮ (এক হাজার চারশত আটান্ন) বস্তা ভারতীয় চিনি, যার মূল্য অনুমান ৮৭,৪৮,০০০/- (সাতাশি লক্ষ আটচল্লিশ হাজার) টাকা এবং মালামাল বহনের কাজে ব্যবহৃত ০৫টি ট্রাক পেয়ে জব্দ করা হয়।

এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দাখিল করা হয়েছে এবং মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ৫ টি ট্রাক ও ৯ জন চোরাকারবারী আটক

আপডেট সময় : ১১:০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪