ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেটে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি চারজন গ্রেফতার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৪:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

সিলেটে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও চিনি বহনকারী দুটি কার্গো ট্রাক সহ চোরাচালান চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪ এপ্রিল সকাল অনুমান ৯:৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর বাইপাসের মুরাদপুর বাজার সংলগ্ন মখন মিয়া মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সাতশত পয়ত্রিশ বস্তা ভারতীয় চিনি (যার আনুমানিক মূল্য চুয়াল্লিশ লক্ষ দশ হাজার টাকা) আটক করে। এ সময় চিনি বহনকারী দুটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, চোরাচালানের সাথে জড়িত থাকার দায়ে পাবনার মৃত ইসমাইল শেখের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ এরশাদ শেখ (৪০), রাজশাহীর মোঃ মইন উদ্দিনের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ স্বপন ইসলাম (৩২), রাজশাহীর মোঃ বদুদ জামানের ছেলে ট্রাকের হেলপার মোঃ শাহজাহান (২৭) ও পাবনার মজনু প্রামানিকের ছেলে ট্রাকের হেলপার মোঃ গিয়াস প্রামানিক (২০)দেরকে গ্রেফতার করা হয়।

মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং-২৬ তাং- ২৪/০৪/২০২৪ খ্রিঃ ধারা- The Special Power Act, 1974 এর ২৫ব(১)(বা)/২৫ (D) মামলা রুজু এবং আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে র্সোপদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি চারজন গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪