ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ডিআই পিকআপ ও দুইজন গ্রেফতার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তিন লক্ষ চুরাশি হাজার টাকার ভারতীয় চিনি, একটি ডিআই পিকআপ সহ দুইজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপির মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অদ্য ১৬ মার্চ অনুমান ভোর ৬:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বড়শালা এয়ারপোর্ট রোডস্থ বাইপাস পয়েন্টের রাস্তায় অভিযান চালিয়ে সুনামগঞ্জ দোয়রাবাজারের তাহির উল্লাহর ছেলে বর্তমানে বনকলাপাড়ার বাসিন্দা ডিআই পিকআপ চালক মো: আক্তার হোসেন (২৫) ও কোম্পানীগঞ্জ নোয়াগাওয়ের মৃত ফজর আলীর ছেলে বর্তমানে মুংলীরপাড় এয়ারপোর্ট রোড নাসিরাবাদ হাউজিংয়ের বাসিন্দা দেলোয়ার হোসেন (২৫) গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকালে আসামীদ্বয়ের হেফাজত থেকে চৌষট্টি বস্তা ভারতীয় চিনি যার অনুমানিক মূল্য তিন লক্ষ চুরাশি হাজার টাকা ও পণ্য পরিবহনে ব্যবহৃত লাল ও কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।

তিনি জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৯ তাং- ১৬/০৩/২০২৪ খ্রিঃ, ধারা The Special Power Act, 1974 এর ২৫ব(১)(বা)/২৫(ড)।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ডিআই পিকআপ ও দুইজন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪