ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

সাভারে লরি উল্টে ৫টি গাড়িতে আগুন, দুইজন মৃত্যু, তিনজনের অবস্থা আশঙ্কাজনক 

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে

সাভারে লরি উল্টে ৫টি গাড়িতে আগুন, দুইজন মৃত্যু, তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্হায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে ৫টি গাড়িতে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর পর নজরুল ইসলাম (৪৫) নামে আরও এক দগ্ধের মৃত্যু হয়েছে বলে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়।

এছাড়া দগ্ধ বাকি ৬ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্র।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় একটি তেলের লরি ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তেলের লরিটি উল্টে দুর্ঘটনা কবলিত ওই দুই গাড়ি ছাড়াও পার্শ্ববর্তী আরও তিনটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ইকবাল নামে একজনের মৃত্যু হয়। একটি সিমেন্টের ট্রাকে লোড-আনলোডের কাজ করতেন তিনি। এছাড়া এ ঘটনায় দগ্ধ হন আরও ৭ জন।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে পাঠানো হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে পৌঁছানোর পরপরই মৃত ঘোষণা করা হয় নজরুল ইসলামকে। পেশায় তরমুজ ব্যবসায়ী ছিলেন তিনি।

দগ্ধ বাকিদের নাম মিম (১০), আল-আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), মিলন মোল্লা (২২), সাকিব (২৪) ও হেলাল (৩০) বলে জানা গেছে। তারা কে কত শতাংশ দগ্ধ হয়েছেন তা জানা না গেলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

দগ্ধ সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.তরিকুল ইসলাম বলেন, হেমায়েতপুরে দগ্ধ হয়ে আমাদের এখানে ৭ জন এসেছে। তাদের মধ্যে নজরুল ইসলাম নামে একজন আনার পরেই মারা যায়। বাকি ৬ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে লরি উল্টে ৫টি গাড়িতে আগুন, দুইজন মৃত্যু, তিনজনের অবস্থা আশঙ্কাজনক 

আপডেট সময় : ১২:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪