ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প !

সমাবর্তন নিয়ে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এস.আই.ইউ উপাচার্যের মতবিনিময়

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য তৃতীয় সমাবর্তনকে সামনে রেখে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক বিশেষ সভা বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এ সময় সমাবর্তনের প্রস্তুতিসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আশরাফুল আলম বলেন, সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানজনক উৎসব। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন শুধু শিক্ষার্থী নয় তাদের অভিভাবকসহ সিলেটের সকল সুধীজনের জন্য একটা আনন্দ-উৎসব। এ উৎসব সফলে তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের জন্য কল্যাণমুখী নানা পরামর্শ দেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সজল ছত্রী, সহ-সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক শ্যামানন্দ শ্যামল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত এবং কার্যকরী সদস্য সাগর হাসান শুভ্র।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সমাবর্তন নিয়ে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এস.আই.ইউ উপাচার্যের মতবিনিময়

আপডেট সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪