ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
_আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর_ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

সবধরনের জ্বালানি তেলের দাম কমলো; কার্যকর আগামীকাল থেকে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৪৫৭ বার পড়া হয়েছে

নতুন প্রাইসিং ফর্মুলা হিসেবে আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে সব জ্বালানি তেলের দাম।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করায় দেশে ব্যবহৃত অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম কমেছে। এটা ৮ মার্চ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমে ১০৮ টাকা ২৫ টাকা পয়সা  নির্ধারণ করা হয়েছে। এদিকে অকটেনের দাম লিটারপ্রতি ১৩০ টাকা থেকে ৪ টাকা কমে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে ৩ টাকা কমে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি বিভাগ দামের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকার গত ২৯ ফেব্রুয়ারি  জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় আজ প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সবধরনের জ্বালানি তেলের দাম কমলো; কার্যকর আগামীকাল থেকে

আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪