ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নোয়াখালীর একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত

POWER NEWS BD
  • আপডেট সময় : ০১:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নোয়াখালীর একই পরিবারের ৩ জনসহ প্রাণ হারিয়েছেন ৫ জন। এর মধ্যে মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।  

নিহতদের মধ্যে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মোস্তফা কন্টাক্টর বাড়ির ছায়েক আহমেদ আশিকের স্ত্রী নাজিয়া আক্তার (২৮), তার দুই শিশু ছেলে আয়ান (৭) ও আয়াত (৩)। সদর উপজেলার দাদপুর ইউনিয়নের তারেক আহমেদের স্ত্রী মেহরান কবির দোলা (২৬) এবং সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মো. আসিফ (৩০)। 

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ওই সময় নাজিসা আক্তার তার দুই ছেলেসহ কাচ্চি ভাইতে খেতে যান। একই সময়ে তার স্বামীও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তার স্বামী ভাগ্যক্রমে সেখানে না যাওয়ায় তিনি বেঁচে যান। ওই অগ্নিকাণ্ডে মা ও তার দুই ছেলে মারা যায়।

একই ঘটনায় মারা যান মেহরান কবির দোলা। তার বাবার বাড়ি টাঙ্গাইল। তিনি নোয়াখালীর পুত্রবধূ। দোলা আইএফআইসি ব্যাংকের হেড অফিসে আইটি বিভাগে চাকরি করতেন। সেনবাগের আসিফ চাকরি করতেন ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানে।   

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নোয়াখালীর একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত

আপডেট সময় : ০১:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪