ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে সিলেটের দুরুদ মিয়া রনেল

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের দুরুদ মিয়া রনেল। গত বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক পত্রে তার সাংগঠনিক সম্পাদকের মনোনয়ন নিশ্চিত করেন।

উল্লেখ্য দুরুদ মিয়া রনেল সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেলের ভাই। রনেল দীর্ঘদিন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত পালন করেছেন।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কর্মাকান্ডকে আরও গতিশীল করতে শূন্য পদ পূরণের এক কর্মসৃচি গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় দুরুদ মিয়া রনেলকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এক সময়ের সিলেটের রাজপথের আওয়ামীলীগ কর্মী দুরুদ মিয়া রনেল বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ যে দায়িত্ব দিয়েছেন যথাযথ মর্যাদার সাথে তিনি তা পালনে সচেষ্ট থাকবেন। দলের যে কোন সঙ্কটে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন আশা প্রকাশ করেন এবং একই সাথে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রায় ১৩ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৭৬ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু ও কিছু সদস্য দেশে গিয়ে স্ব স্ব এলাকার রাজনীতিতে যুক্ত থাকার ফলে বর্তমানে কিছু সংখ্যক পদ শূন্য ঘোষণা করা হয়।

আরও কয়েকটি গুরুত্বপৃর্ন শূন্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- ডা. মাসুদুল হাসান, কাজী কয়েস, আইরিন পারভীন, সোলায়মান আলী, হাজি এনাম, আব্দুল হামিদ, খান শওকত, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, মেহরাজ ফাহমী, নাফিকুর রহমান তুরিন ও সাইফুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে সিলেটের দুরুদ মিয়া রনেল

আপডেট সময় : ১২:২৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪