ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নিজ গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নিজ গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তার নাম সাজ্জাদ হাসান (৪২)।

গত ১৭ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে জর্জিয়ার গুনেইট কাউন্টি পুলিশ তার বাড়ি থেকে অন্তত ২৫ মাইল দূরবর্তী জনসক্রিক নামক এলাকায় তার নিজের গাড়ির মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে। তার মৃত্যু নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশের ময়না তদন্ত রিপোর্টেই জানা যাবে মৃত্যুর আসল ঘটনা ।

বাংলাদেশের ঢাকার বাসিন্দা সাজ্জাদ হাসান জর্জিয়া পাওয়ার কোম্পানির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পরিবার নিয়ে জর্জিয়ার ট্যাকার শহরে বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

সাজ্জাদের এই অকাল মৃত্যতে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এটি যদি পরিকল্পিত হত্যা হ্য় তবে প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করেছে প্রবাসীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নিজ গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রকৌশলীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪