ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, প্রমাণের পরও ‘তিরস্কার’ দণ্ডে পার পেলেন পুলিশ সুপার হান্নান!

যুক্তরাষ্ট্রের আক্রমণেও লোহিত সাগরে হুতিদের হামলা থামেনি: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু তারপরও লোহিত সাগরে ইসরায়েলি, মার্কিন ও পশ্চিমা জাহাজগুলোতে হুথিদের হামলা থামছে না। সর্বশেষ বৃহস্পতিবারই (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠটি। শেষমেশ খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও হুথিদের থামাতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা কাজ করছে কি না- প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, যদি বলেন, আমাদের পদক্ষেপগুলো হুথিদের আক্রমণ থামাতে কাজ করছে কি না, তাহলে বলব, না। আমরা কি পাল্টা হামলা অব্যাহত রাখব? হ্যাঁ।

মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লোহিতসাগর লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হুথিদের দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রে বৃহস্পতিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মরক্ষার্থে হুথিদের ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর হামাসকে সমর্থন জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। সবশেষ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইসরাইলগামী মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে তারা। এতে কেউ হতাহত না হলেও জাহাজটির বেশ ক্ষতি হয়।

এছাড়া হুথিদের লক্ষ্য করে মঙ্গলবার ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাম গোপন রাখার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে বৃহস্পিতিবার (১১ জানুয়ারি) ও শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে হুথি জানিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলের হামলা চলবে ততদিন তারাও হামলা চালিয়ে যাবে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের আক্রমণেও লোহিত সাগরে হুতিদের হামলা থামেনি: জো বাইডেন

আপডেট সময় : ১১:০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪