ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এয়ারপোর্ট থানার অভিযানে ৮০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে ৩ জন আটক  ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

মনোনয়ন না পেলে বেহেশতে বঙ্গবন্ধুর কাছে বিচার দেবো- মনোনয়নপ্রত্যাশী হোসনে আরা

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী হোসনে আরা রাণী বলেন, এবার মনোনয়ন না পেলে বেহেশতে গিয়ে বঙ্গবন্ধুর কাছে বিচার দেবেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হোসনে আরা রাণী জানান, রাজনীতি করার কারণে তার বিয়েও হয়নি। কেউ তাকে বিয়েও করতে চায়নি। তার বাবা-মাকে সমাজের বাইরে রাখা হয়েছিল। নামাজ-রোজা করতেও দেওয়া হয়নি।

হোসনে আরা রাণী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পর্কে অবগত আছেন। ১৯৮৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাথরঘাটার মহিলা সম্পাদিকা ছিলেন তিনি। সেখান থেকে দীর্ঘ লড়াই করেছেন।

১৯৭১ সালে তার পরিবার অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিনি ১৯ বার জেল খেটেছেন। জেলে থাকাকালে তার মা মারা যান কিন্তু তিনি দেখতে পারেননি।

হোসনে আরা রাণী বলেন, তার চেয়ে ত্যাগী আর কেউ থাকলে মনোনয়ন পাক। তবে তিনি আশাবাদী তার ত্যাগ-তিতিক্ষিার যথাযথ মূল্যায়ন পাবেন।

উল্লেখ, মঙলবার সকাল থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে দলটি। প্রথম দিনেই ৮১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। এ থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। ক্ষমতাসীন আওয়ামীলীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তফসিল অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৪ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনোনয়ন না পেলে বেহেশতে বঙ্গবন্ধুর কাছে বিচার দেবো- মনোনয়নপ্রত্যাশী হোসনে আরা

আপডেট সময় : ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪