ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দুধ দিয়ে গোসল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের রাজনৈতিক দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা। এরপর তিনি দুধ দিয়ে গোসল করে রীতিমতো ভাইরাল।

তার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার (০৩ মে) আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর নিজ বাড়িতে গিয়ে দুধ দিয়ে গোসল করেন রেজা।

দুধ দিয়ে গোসল করার সময়ের ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপি নেতা ফয়েজ রেজাকে বলতে শোনা যায়, আমি দীর্ঘ বছর একটি দলের সঙ্গে ছিলাম। এটা একটি ব্যবসায়িক দল। এটা কোনো রাজনৈতিক দল না। যারা বিএনপি করে তারা ব্যবসার জন্য রাজনীতি করে। নিজের জন্য, ব্যক্তির জন্য রাজনীতি করে না। তাই আমি এই অরাজনৈতিক সাংগঠনিক দল থেকে নিজেকে মুক্ত করেছি। পরিপূর্ণ পবিত্রতার জন্য দুধ দিয়ে গোসল করেছি।

এর আগে তিনি ও একই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলের পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন- বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা ও সহানুভূতি পাইনি। এমনকি হামলা-মামলার শিকার হয়েও নেতাদের খোঁজ না নেওয়ায় অভিভাবক শূন্য হয়ে আমরা আজ সর্বস্বান্ত। দলের উপজেলা আহ্বায়ক কবির হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আর সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না কখনও এলাকাতেই আসেন না। দলীয় কারণে হামলা মামলার-শিকার হয়ে একাধিবার জেলে থাকলেও রাজনৈতিক কোনো অভিভাবকের সহানুভূতি পাইনি।

ওই সময় তারা নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পরিবার পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করার কথা জানান।

২০২৩ সালের ২৬ আগস্ট উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির কেএম রেজাউল ফয়েজ রেজাকে আহ্বায়ক ও লাভলু ভাট্টিকে যুগ্ম আহ্বায়ক করে ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না জানান, বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা দীর্ঘদিন ধরে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না। এছাড়া তিনি অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বৃহস্পতিবার (২ মে) তাকে লিখিতভাবে শোকজ করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দুধ দিয়ে গোসল, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৯:২২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪