ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট-১ থেকে মন্ত্রিসভায় যাচ্ছেন মুক্তাদির; জোর আলোচনা ! ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন

প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা; ভোট গ্রহণ আগামী ৮ মে

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা; ভোট গ্রহণ আগামী ৮ মে

প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ  হবে আগামী ৮ মে।

বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। 

এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। 

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।

১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর  ও মানিকগঞ্জ। 

প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা; ভোট গ্রহণ আগামী ৮ মে

আপডেট সময় : ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪