ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুনাক, সিলেট মেট্রোপলিটন পুলিশের দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ১১:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

ঈদ মানে আনন্দের জোয়ার। ঈদ মানে খুশির সঞ্চার। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিকে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে দুস্হ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

৯ এপ্রিল ৪ দুপুর ১২ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে দুস্হ ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্হ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পুনাক, সিলেট মেট্রোপলিটন পুলিশের সভানেত্রী রুমানা নাহিদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুনাক, সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান উপদেষ্টা জনাব মোঃ জাকির হোসেন পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন পুনাক, সিলেট মেট্রোপলিটন পুলিশের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমীন, সাংগঠনিক সম্পাদক আবিদা মোস্তফা অরিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সালমা আক্তার, প্রচার সম্পাদক সানজিদা আহমদ এমি, সমাজকল্যাণ ও হস্তশিল্প সম্পাদক কারিমা আক্তার, দপ্তর সম্পাদক দিল আফরোজ, পুনাক সদস্য ইসরাত তাহসীনা।

এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল পদবীর অফিসার ও ফোর্সবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে ১২০ জন দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বক্তব্যে উপস্থিত পুনাক সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শুভেচ্ছা জানান।

পুনাক সভানেত্রী বক্তব্যে বলেন, ঈদের আনন্দ দুস্হ ও অসহায়দের মাঝে ভাগ করার মাধ্যমে নিজেদের ঈদ আনন্দ আরো বেড়ে যায়। ভবিষ্যতে ও পুনাক, সিলেট মেট্রোপলিটন পুলিশ দুস্হ ও অসহায়দের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুনাক, সিলেট মেট্রোপলিটন পুলিশের দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১১:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪