ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম তালুকদারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৭৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি হন।

শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নিউ ইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউ ইয়র্ক’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন। শহিদুল ইসলাম পিরোজপুরের চল্লিশা গ্রামের বাসিন্দা ছিলেন।

শনিবার যোহরের নামাজ শেষে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সেখানে মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম তালুকদারের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪