ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট-১ থেকে মন্ত্রিসভায় যাচ্ছেন মুক্তাদির; জোর আলোচনা ! ঐক্যের সিলেট গড়ার প্রত্যয়: সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান : প্রধান তথ্য অফিসার সিলেটে অপপ্রচার, ভোট কেনা ও কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির বিগত ১৭ বছরে জৈন্তাপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি: আরিফুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের হাদিয়া বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করা হবে: খন্দকার মুক্তাদির সিলেট প্রেসক্লাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতবিনিময়, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা রাজনীতির আড়ালে কোটি টাকার খেলা; নাহিদ ইসলামকে ঘিরে সুরভীর চাঞ্চল্যকর অভিযোগ ! সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে- জি এম কাদের

রংপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে পরিস্থিতি কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ নিয়ে দিন দিন মানুষের ক্ষোভ বাড়ছে। এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। এ নিয়ে সরকারকে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করি।

রোববার (২১ জানুয়ারি) সকালে নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। এটা যে বাড়বে সেটি অনেক দিন ধরে অর্থনীতিবিদরা বিশ্লেষণ করে বলে আসছিল। নির্বাচনের পর থেকে আস্তে আস্তে অর্থনীতির পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এর প্রভাব জনজীবন ও রাজনীতিতে পড়তে পারে। সরকারকে এ বিষয়ে সর্তক থাকা উচিত। সুষ্ঠু ধারা ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠা সকল মানুষের আকাঙ্ক্ষা থাকে। মানুষ এটির জন্য দল ও রাজনীতি করে। জাতীয় পার্টি কিছুটা হলেও সুশাসনের অতীত ঐতিহ্য রয়েছে। আমাদের সেই সময় কার কথা স্মরণ করে আবারও রাজনীতিতে সোনালী দিন ফিরে আসুক তা মানুষ আশা করে। সামনের দিকে সেই প্রত্যাশা পূরণে আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব।

জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের সময় নির্বাচনী এলাকার মানুষেরা আমার কাছে নানা বিষয়ে দাবি জানিয়েছিল। আমি শপথ গ্রহণের পর রংপুরে এসেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। অনেকগুলো প্রকল্প তৈরির কাজ চলছে। আস্তে আস্তে তা বাস্তবায়ন হবে। লাহিড়ীরহাটে রংপুর সদর উপজেলা সদর দপ্তরের নির্মাণের কথা চলছে। মন্ত্রণালয় অনুমতি দিলেই কাজ শুরু হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এ নির্বাচনে আমার মূল প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হলো। তার অনেক স্বপ্নের কথা শুনলাম। সে তৃতীয় লিঙ্গের মানুষকে মূলধারায় আনতে কাজ করতে চায়। আমিও চাই তারা সম-অধিকার লাভ করুক। এ নিয়ে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছি।

তিনি বলেন, জাতীয় পার্টির অস্তিত্ব রক্ষায় রংপুরের মানুষ বড় ভূমিকা পালন করেছে। রংপুরের মানুষের ঋণ পরিশোধ করা জাতীয় পার্টির জন্য কঠিন। তারা আমাদেরকে অন্তরে লালন করে। আমি জীবনের একটি প্রান্তে চলে এসেছি। তাই রংপুরের মানুষের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি জাহেদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসদুন নবী মিলন, জাপা নেতা মাসুদ নবী মুন্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে- জি এম কাদের

আপডেট সময় : ০৫:১৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪