ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা নরসিংদীর এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষ, প্রমাণের পরও ‘তিরস্কার’ দণ্ডে পার পেলেন পুলিশ সুপার হান্নান!

দিল্লিতে বিয়ের কয়েক ঘণ্টা আগে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা করলো বাবা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে বিয়ের কয়েক ঘণ্টা আগে অন্তত ১৫ বার ছুরিকাঘাতে বরকে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। বৃহস্পতিবার (৭ মার্চ) দিল্লির দেবলি এক্সটেনশনের নিহত যুবকের বাড়িতেই এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ২৯ বছর বয়সী গৌরব সিংগাল একটি জিমের মালিক। তার বাবা রঙ্গলাল সিংগালকে প্রতিদিন বিভিন্নভাবে অপমান করতেন তিনি। রাগের বশবর্তী হয়ে নিজের ছেলেকে হত্যা করেছে রঙ্গলাল। গৌরবের মুখে এবং বুকে অন্তত ১৫ বার ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ দিল্লি) অঙ্কিত চৌহান জানিয়েছেন, গৌরব সিংগালকে বৃহস্পতিবার রাজু পার্কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর গৌরবের বাবা রঙ্গলাল গাঢাকা দেন। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যসূত্র: আরটিভি নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিল্লিতে বিয়ের কয়েক ঘণ্টা আগে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা করলো বাবা

আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪