ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত প্রতিবেশি চাচা শ্বশুর গ্রেফতার !

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৬ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আলি আজগার (৪৮) নামের প্রতিবেশি চাঁচা শ্বশুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মাঝ রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ধর্ষক আলি আজগার ঐ এলাকার মৃত.আনছার সর্দারের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধর্ষিতা গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালান। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন গৃহবধূ। তার বাড়ির পাশেই আলী আজগারের মুদী দোকান। মাঝে মধ্যেই মুদি দোকান থেকে বাঁকিতে জিনিসপত্র ক্রয় করতেন ঐ গৃহবধূ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আজগার আলী পানি খাওয়ার অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে একটি গ্লাস চায়।

গৃহবধূ গ্লাস আনতে ঘরে প্রবেশ করলে পিছে পিছে আজগার ঘরে প্রবেশ করে আরজিনার মুখ চেপে ধরে মেঝেতে ফেলে ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আজগারকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গৃহরধূ ও আলী আজগারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আজগার ও তার ভাই আলমের নামে থানায় মামলা করেন গৃহবধূ। এব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত আজগার আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত প্রতিবেশি চাচা শ্বশুর গ্রেফতার !

আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪