ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত

চট্টগ্রামে অ্যাশেজের কনসার্টে দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ১৫ জন আহত

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ক্যাটেল এক্সপোর কনসার্টে আসা দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় স্টেজে ছিল দেশের অন্যতম ব্যান্ড দল অ্যাশেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর এলাকার আবাহনী মাঠে এ ঘটনা ঘটে। এতে কনসার্ট পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। শুক্রবার দ্বিতীয় দিনে ছিল কনসার্ট।

কনসার্টে যাওয়া একজন বলেন, কনসার্ট দেখতে লোকসমাগম বেশি হয়। এতে প্রচণ্ড ভিড় ছিল। পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে দর্শকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়লে দর্শকরা হুড়োহুড়ি শুরু করে। সেই সঙ্গে দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল মারে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, কনসার্ট দেখতে দর্শক বেশি যাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে অ্যাশেজের কনসার্টে দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ১৫ জন আহত

আপডেট সময় : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪