ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রম তারেক রহমান দেশে না ফিরলেও নির্বাচন স্থগিত হবে না: পররাষ্ট্র উপদেষ্টা আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম ! এনইআইআর সংস্কারসহ তিন দফা দাবিতে সিলেটে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্র তিনদিন পর দু-একটা কথা বললেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন ! বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার কামনায় দোয়া মাহফিল বন্ধুর ডাকে ঘর থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল তপু ! সিলেট মহানগর বিএনপিতে ফের পদ ফিরে পেলেন সভাপতি নাসিম হোসাইন !  হাসিনার ফাঁসি মামলায় লড়বেন না জেড আই খান পান্না, ভিডিওবার্তায় ঘোষণা

কিউবার রাস্ট্রীয় পদক পেলেন বাংলাদেশের দুই চিকিৎসা বিজ্ঞানী

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৭:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

গত ১ এপ্রিল কিউবায় রাস্ট্রীয় পদকে ভূষিত হলেন বাংলাদেশের দুই চিকিৎসা বিজ্ঞানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও জাপানের ঔতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর গ্লোবাল এন্ড লোকাল ইনফেকশাস ডিজিজেজ-এর ভিজিটিং রিসার্চার ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর।

দেশটির ভারাদেরো শহরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুস্ঠানে সেদেশের রাস্টপতির পক্ষে তাদের হাতে “কার্লোস জে. ফিনলে অর্ডার” তুলে দেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এডওয়ার্ডো মার্টিনেজ ডায়েজ।

উল্লেখ্য “কার্লোস জে. ফিনলে অর্ডার” বিজ্ঞানে বিজ্ঞান গবেষনায় সর্বোচ্চ রাস্ট্রীয় পদক। কিউবার রাস্ট্রপতি এ সংক্রান্ত একটি ডিক্রি জারী করেন (নম্বর ৭৮৯; তারিখ ২৬ মার্চ, ২০২৪)। ইয়েলো ফিভারের আবিস্কারক ও নোবেল পুরস্কারের জন্য মনেনিত প্রথম কিউবান নাগরিক কার্লোস জে. ফিনলের নামে কিউবান সরকার এই পদকটি প্রবর্তন করেছেন।

বিজ্ঞানে অবদান রাখার জন্য কিউবার সরকার প্রতি বছর দেশী-বিদেশী বিজ্ঞানীদের “কার্লোস জে. ফিনলে অর্ডার”-এ সন্মানিত করে থাকেন। অন্যান্যের মধ্যে ২০১৮-এ রসায়নে নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী অধ্যাপক ড. জর্জ পি. স্মিথও পদক লাভ করেন।

পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়া জানাতে যেয়ে অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, “চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীর দ্বৈত সত্তা বজায় রাখাটা এদেশে বিশেষ করে খুবই চ্যালেন্জিং। কিউবার সরকারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। কারন এ ধরনের স্বীকৃতি সমস্ত কস্টকে ভুলিয়ে দিয়ে নতুনভাবে এগিয়ে যেতে উৎসাহ যোগায়”।

উল্লেখ্য “ন্যাসভ্যাক” নামক হেপাটাইটিস বি’র একটি নতুন ওষুধ উদ্ভবনের জন্য কিউবান একাডেমি অব সাইন্সেস ২০১৯ সালে অধ্যাপক ডা. স্বপ্নীল ও ডা. আকবরকে কিউবান ও জাপানী কো-রিসার্চারদের সাথে একাডেমি অব সাইন্সেসের সর্বোচ্চ পদক “প্রিমিও ন্যাশনাল” প্রদান করে।এ ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীল ২০২১-এ বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসর সর্বোচ্চ পুরস্কার “বাস গোল্ড মেডেল এওয়ার্ড”-এ ভূষিত হন।

“ন্যাসভ্যাক” ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীল ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ও লিভার ক্যন্সার চিকিৎসায় স্টেম সেল এবং হার্বাল মেডিসিন নিয়ে গবেষনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কিউবার রাস্ট্রীয় পদক পেলেন বাংলাদেশের দুই চিকিৎসা বিজ্ঞানী

আপডেট সময় : ০৭:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪