ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

ইইউ রাষ্ট্রদূতদের লাথি দিয়ে বের করে দেয়া উচিত- দিমিত্রি মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) রাষ্ট্রদূতদের রাশিয়া থেকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আসন্ন রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপের দেশগুলো হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কা থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রদূতেরা এ তলবে সাড়া দেননি। এ বিষয়টিকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ বলে মন্তব্য করেছেন মেদভেদেভ।

চীনের সঙ্গে মালদ্বীপের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ইইউয়ের রাষ্ট্রদূতেরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রাজি হননি। তারা সম্ভবত ব্রাসেলসের (ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর) পরামর্শেই এ কাজ করেছে।’

এরপর মেদভেদেভ বলেন, ‘এ ধরনের কাজ সম্পূর্ণরূপে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যারা এ কাজ করেছে, তাদের রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত।’

মেদভেদেভ ইইউ কূটনীতিকদের ‘রাজনৈতিক মূর্খ’ বলেও আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘তারা জানেই না, তাদের কাজ কী।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইইউ রাষ্ট্রদূতদের লাথি দিয়ে বের করে দেয়া উচিত- দিমিত্রি মেদভেদেভ

আপডেট সময় : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪