ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. কনক সারওয়ারের পোস্টে রাজনৈতিক মহলে তোলপাড় !  অস্থিরতার মাঝেও অর্থনীতি টেনে তোলা; ড. ইউনূসের বিদায় ভাষণ ঘিরে দেশজুড়ে আলোচনা ! স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির পোস্ট ভাইরাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিহাস: ২৫ পূর্ণমন্ত্রীর শপথ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভার নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, আজ বিকেলে শপথ মন্ত্রিসভায় ডাক পেলেন আরিফুল হক চৌধুরী, জল্পনার অবসান ! সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বচন সম্পন্ন; সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর “দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

আমাদের ক্ষতি করবে আমরাও তাদের ক্ষতি করবো- নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

গাজায় অভিযান চালানোর পাশাপাশি অন্যান্য এলাকায় ইরানের হামলা ঠেকাতে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

দক্ষিণ ইসরায়েলে একটি বিমান ঘাঁটি পরিদর্শন শেষে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, যে আমাদের ক্ষতি করবে আমরাও তাদের ক্ষতি করবো। প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় দিক দিয়েই আমরা ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।
খবর রয়টার্সের।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে এক হামলায় একজন জ্যেষ্ঠ ইরানী কমান্ডার এবং ১২ জন ইরানী কর্মী নিহত হওয়ার পর থেকেই ইরানের হামলার আশঙ্কা করছে ইসরায়েল। ইসরায়েল হামলার দায় স্বীকার না করলেও ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতল্লাহ খামেনি এই ঘটনার জন্য ইসরায়েলকে শাস্তি দেয়ার কথা জানিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, আমরা আমাদের নাগরিকদের কোনো বিশেষ প্রস্তুতি নিতে না বললেও যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি।

নেতানিয়াহুর বক্তব্য এমন সময়ে এলো যখন মধ্য গাজায় ইসরায়েলি সৈন্য এবং যুদ্ধবিমান নিধনযজ্ঞ চালাচ্ছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে আক্রমণ চালানোর জন্য গাজা থেকে অধিকাংশ সৈন্যকে সরিয়ে নিয়েছে ইসরায়েল।

গাজায় যুদ্ধের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সাথেও সংঘাত চলছে ইসরায়েলের। বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে হামলার সময় ইরান হিজবুল্লাহকে ব্যবহার করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪৫ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমাদের ক্ষতি করবে আমরাও তাদের ক্ষতি করবো- নেতানিয়াহু

আপডেট সময় : ১১:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪