ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমরাও স্যাংশন দিতে পারি- র‍্যাব এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে ভূমিকা রাখলো তাদের ওপরই স্যাংশন এলো। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। স্যাংশন কোন সময় এক তরফা হতে পারে না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি। র‍্যাবের সকল সদস্যকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যেতে হবে।

প্রধানমন্ত্রী আজ বুধবার (৬ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন।

সরকার প্রধান বলেন, জঙ্গিবাদ দমনে র‍্যাব বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। তাদের এই ভূমিকার প্রশংসা করি। বনদস্যু, ডাকাত, চরমপন্থীদের আত্মসমর্পণের পর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। র‍্যাব এখানে বড় ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে বর্তমান সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিরোধী দলের অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করেছে র‍্যাব। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীদের দমনে র‍্যাবকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী সংযমের পরিবর্তে লোভী হয়ে ওঠে। মজুদ, মূল্যবৃদ্ধিতে জড়িয়ে পড়ে। তাদের দমনে আরও কঠোর হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমরাও স্যাংশন দিতে পারি- র‍্যাব এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : ১১:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪