ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

‘বারবার জাতির সাথে বেঈমানি করে মুনাফিক, নাফরমান হয়ে যাচ্ছি’- এলাহি সোহাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

নির্বাচনে ভরাডুবির জন্য চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু দুজনকেই দায়ী করলেও চুন্নুর প্রতি বেশি ক্ষোভ জাতীয় পার্টির নেতাদের। তাদের অনেকে চুন্নুকে প্রতারক ও বাটপার বলে অভিহিত করেছেন। পাশাপাশি যুগ্ম মহাসচিব রেজাউল করিমেরও তীব্র সমালোচনা করেছেন তারা।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির প্রার্থীদের এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সেখানে বক্তারা দলের নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে আলোচনা করেন। সভার মঞ্চে ছিলেন জাপার কেন্দ্রীয় চার নেতা। নির্বাচনে অংশ নেওয়া জাপার শতাধিক প্রার্থী সভায় অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানান।

নোয়াখালী-৩ আসনের প্রার্থী এলাহী সোহাগ বলেন, ক্ষোভের কথা বলতে এসেছি। সঙ্গে থাকার আশ্বাস দিয়ে নির্বাচনে নামিয়ে কথা রাখেননি কেন্দ্রীয় নেতারা। এই নির্বাচনে যেতে চাননি ৫৯ জেলার লোক। কারও সঙ্গে জোট করবো না বলে আমাদের ডেকে পরে আসন ভাগাভাগি করে নিজেরা লাভবান হয়েছেন। গুটিকয়েক লোক ভোগ করে আমরা পাই না।

তিনি বলেন, ৫ বছর পর পর মিথ্যা আশ্বাস পাই আমরা। চেয়ারম্যান হওয়ার পর বদলে গেছেন জিএম কাদের। এলাকায় সম্মান নিয়ে চলি। কিন্তু আপনার কারণে তা হারিয়ে ফেলেছি। ভোট চাইতে গেলে মানুষ বলে মাথা বিক্রি করে এসেছি। হঠাৎ একদিন রাতে জানলাম জাপা নির্বাচনে যাবে না। পরদিন বিকেলে শুনলাম যাবে। ২৬ আসনে সমঝোতা হয়ে গেছে। বারবার দেশের মানুষের সঙ্গে বেঈমানি করে মুনাফিক হয়ে যাচ্ছি। জোর করে কাউকে নির্বাচনে নেয়া যায় না। আপনি লোভে পড়ে গেছেন। এক রাতের মধ্যে কিভাবে বিক্রি হয়ে গেলেন আপনারা’বারবার জাতির সাথে বেঈমানি করে মুনাফিক, নাফরমান হয়ে যাচ্ছি’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বারবার জাতির সাথে বেঈমানি করে মুনাফিক, নাফরমান হয়ে যাচ্ছি’- এলাহি সোহাগ

আপডেট সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪